মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবাগত কমিটির শপথ অনুষ্ঠান
০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির শপথ অনুষ্ঠান রোববার বিকেল প্রায় ৪ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কমিটির সকল সদস্যকে শপথ পাঠ করান, হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি মো.আব্দুল আলীম।
হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে ও মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
সে সময় আরও বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, প্রধান শিক্ষক খোরশেদ আলম, মো.সুলতান উদ্দিন,মো. আতিকুর রহমান, মো.ফরিদ হোসেন, সহকারি শিক্ষক মো.আনিছুর রহমান মিঞা, আব্দুল কাদের এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো.মোতাহার হোসেন প্রমুখ।
এসময় শিক্ষকরা চলমান বিক্ষোভের নানা তথ্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের খারাপ মনোভাব থেকে বেরিয়ে লেখাপড়ায় মনোযোগ দেয়ারও আহ্বান জানান।


























