মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

শামীম মিয়া

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম


মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

 

টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাথে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন মতবিনিময় করছেন। শুক্রবার সন্ধ্যার দিকে মির্জাপুর থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওসি মোঃ মোশারফ হোসেন বলেন,মির্জাপুর উপজেলার মাদক নিয়ন্ত্রণ ও কিশোরগ্যাং, ইভ‌টি‌জিংসহ নানা অপরাধমূলক কাজ দমনে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন। এজন্য তি‌নি সাংবা‌দিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো.মিনহাজ উদ্দিন,যুগ্ম সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আহমেদ হৃদয়,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো.রুবেল মিয়া, অর্থ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি শামীম মিয়া,দপ্তর সম্পাদক ও বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি রাব্বি ইসলাম প্রমূখ।

 

Ads