মির্জাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হারাধন রাজবংশী(৬০)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর প্রায় ১টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের দক্ষিণ কদমা গ্রামে।
নিহত হারাধন রাজবংশী হলেন শম্ভু রাজবংশীর ছেলে। তার বাড়ি লতিফপুর ইউনিয়নের দক্ষিণ কদমা গ্রামে।মৃত্যু কালে তিনি ১ স্ত্রী ও একটি মেয়ে রেখে গেছেন।
জানাগেছে, প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে মাছ ধরতে বাহির হন। নৌকার মাধ্যমে তিনি জাল দিয়ে মাছ ধরতে গেলে সে সময় বৃষ্টি হয় ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে অগ্নিদগ্ধ হয়ে হারাধন রাজবংশি ঘটনাস্থলে মারা যান।
হারাধন রাজবংশীর মৃত্যুতে লতিফপুর ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা ও উপজেলা কৃষকদলের আহবায়ক সদস্য মো. সাকুয়ার সিকদার গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।তার পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানাগেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার জানান, বজ্রপাতে যে লোক মারা গেছে এ বিষয়ে থানায় কেও কোন অভিযোগ করেননি।

















