ফরিদপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা অনিয়ম ও দুর্নীতিতে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ১২ ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের এক দফা দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।























