মির্জাপুরে নদীতে গোসল করতে গিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোসল করতে গিয়ে ফাহাদ(১৪)নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর প্রায় দেড়টায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া নদীর ঘাটে। পরে বিকাল প্রায় ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরীদল ফাহাদের লাশ উদ্ধার করে।
ফাহাদের বাড়ি উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামে। তার বাবার নাম মামুন শিকদার। জানাগেছে, সে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পরিবার ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, সোমবার নাগরপাড়া ঘাটে ফাহাদ বন্ধুদের সাথে গোসল করতে নামে।গোসলের একপর্যায়ে নদীর গহীন পানিতে গেলে স্রোতের কারণে আর তীরে ফিরতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফাহাদের লাশ তারা নদী থেকে উদ্ধার করে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো.বেলাল হোসেন বলেন, ফাহাদের নিখোঁজ সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে বিকাল প্রায় ৪ টার দিকে তার মরদেহ উদ্ধার করি।

















