বাংলাদেশ জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর আব্বাস আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
০৩ অক্টোবর ২০২৪, ০৫:২২ পিএম
সাবেক শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও তালীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ, জয়পুরহাট এর প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস আলী খান রহঃ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং রুহের মাগফেরাত উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অত্র একাডেমি এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ছিদ্দীকুল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা জামায়াতের ইসলামী আমীর ডাক্তার ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, তালীমুল ইসলাম ট্রাস্টের নবনির্বাচিত সেক্রেটারি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক, প্রকৌশলী আব্দুল বাতেন, মাওলানা মাহমুদুল হাসান, এস এম রাশেদুল আলম সবুজসহ ট্রাস্ট এর নবনির্বাচিত সকল সদস্য ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ও কলেজের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আব্বাস আলী খান ছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান রাজনীতিক, ইতিহাসবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংগঠক। ১৯৯৯ সালের ৩ অক্টোবর মহান আল্লাহ সুবহানাতায়ালার ডাকে সাড়া দিয়ে পরপারে মহান স্রষ্টার সান্নিধ্যে চলে যান।

























