ফরিদপুর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও ফলজ বৃক্ষের চারা বিতরণ

এহসান রানা

২২ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম


ফরিদপুর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও ফলজ বৃক্ষের চারা বিতরণ

 

রিদপুর সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২২শে অক্টোবর)  দুপুরে স্থানীয় বেসরকারি সংস্থা সমাজ বিন্যাস প্রচেষ্টার উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সমাজ বিন্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির,  লক্ষনদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান আলী,সহকারী শিক্ষক খন্দকার ইশিতা,আসমা, পারুলী আক্তার,মুরশীদা খাতুন প্রমুখ।

এসময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষ রোপন করার জন্য আহবান  করেন।

উল্লেখ্য,  বৃক্ষের চারা হিসেবে চালতা,বিলাতী গাব,আমলকি,লেবু,জাম ও পিয়ারা গাছের চারা বিতরণ করা হয়। 

 

Ads