আক্কেলপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চৈতন্য চ্যাটার্জী

২৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ পিএম


আক্কেলপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

পজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলমকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বদলির আদেশ প্রত্যাহার ও পুর্নবহালের দাবিতে এলাকাবাসী মানব বন্ধন ও স্বারক লিপি প্রদান করেছেন।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে আক্কেলপুর উপজেলা বাসীর ব্যানারের আয়োজনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, খেলোয়ার কল্যাণ সমিতি, পেশাজীবী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে সর্বস্তরের মানুষ বদলির আদেশ বাতিলসহ পুর্নবহালের দাবী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দক্ষ, বিচক্ষণ, মানবিক, সদালাপী ও সুযোগ্য জনবান্ধব ইউএনওকে আক্কেলপুরে বহাল রাখতে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মী, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী, উপজেলার বিভিন্ন পেশাজীবি রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, সুধীজনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেয়। মনজুরুল আলম খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় হতে সিনিয়র সহকারী কমিশনার থেকে গত ১ অক্টোবর ২০২৩ সালে প্রথম আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক আফাজ উদ্দীন মন্ডল, জেলা জামায়াতে ইসলামীর সংগঠক ও পরিকল্পনা প্রচার সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েত হোসেন, সাবেক কমিশনার আমিনুল ইসলাম পল্টু, পৌরসভার ওয়ার্ক এসিস্টেন্ট আবু বক্কর সিদ্দিক প্রমুখ। মানববন্ধন শেষে স্বারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধম্যে সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়ে আবেদন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল বলেন, ইউএনও মনজুরুল আলম একজন সৎ ও জনবান্ধন কর্মকর্তা। হঠাৎ করেই আমরা তাঁর বদলির আদেশ হয়েছে বলে জানতে পেরেছি। আমরা ইউএনও সাহেবের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা বলেন, ইউএনও সাহেবের ভালো ভূমিকায় আমাদের উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা ৫ আগষ্টে নতুন বাংলাদেশ পেয়েছি। ইউএনও সাহেব উপজেলাকে ভালো রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ইউএনও সাহেব কাউকে কখনো হয়রানী করেননি। আমরা ইউএনও সাহেবের বদলির আদেশ প্রত্যহারের দাবি জানাচ্ছি।

জেলা জামায়াতে ইসলামীর সংগঠক ও পরিকল্পনা প্রচার সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ বলেন, ইউএনও সাহেবে একজন দক্ষ ও জনবান্ধন কর্মকর্তা। আমরা তার বদলির আদেশে হতাশ হয়েছি। ইউএনওর কারণে  এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্বরা মাথা চাড়া দিতে পারেনি। আমরা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার চাচ্ছি। শিক্ষক হেদায়তুল ইসলাম বলেন, ইউএনও মহোদয় একজন শিক্ষাবান্ধন কর্মকর্তা। তার বদলির আদেশে আমরা শিক্ষকেরা চরম হতাশ হয়েছি।  আমরা ইউএনও মহোদয়ের বদলির আদেশ প্রত্যাহার চাচ্ছি।

ইউএনও মনজুরুল আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী স্বাভাবিক ভাবে বদলির আদেশ এসেছে, সেখানে আমাকে চলে যেতে হবে। আক্কেলপুর বাসী তাদের ভালোবাসা থেকে আমাকে রাখার জন্য মাবনবন্ধন ও স্বারক লিপি প্রদান করেছেন।

জয়পুরহাট জেলা প্রশাসক, কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, সরকারি রীতিনীতি অনুয়াযী নির্বাহী অফিসারের বদলির আদেশ এসেছে। মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। সরকার চাইলে বদলির আদেশ প্রত্যাহার হতে পারে।

 

Ads