খাগড়াছড়িতে এইচপিভি টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা


খাগড়াছড়িতে এইচপিভি টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা

 

খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদানের উপর এক সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর ২০২৪) সকালে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মেমং মারমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, ডা. উৎপল চাকমা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় জানানো হয়, ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চার সপ্তাহব্যাপী চলবে। এইচপিভি টিকা পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে প্রদান করা হবে। নিবন্ধনের মাধ্যমে www.vaxepi.gov.bd ওয়েবসাইট থেকে টিকা কার্ড সংগ্রহ করে, নির্ধারিত দিনে টিকা গ্রহণ করতে হবে।

এ সময় জানানো হয়, খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় প্রায় ৩৬,৫৭০ জন কিশোরীকে এই টিকার আওতায় আনা হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিয়মিত ইপিআই কার্যক্রমও চলমান থাকবে।

এই উদ্যোগটি নারীস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

Ads