নিজ বিভাগ রাজশাহীতে ট্রেনে চরে যেতে চাই, মানববন্ধনে: লায়ন সিরাজুল

চৈতন্য চ্যাটার্জী

২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম


নিজ বিভাগ রাজশাহীতে ট্রেনে চরে যেতে চাই, মানববন্ধনে: লায়ন সিরাজুল

 

মরা ঢাকার ও খুলনার ট্রেন চাইনা। আমরা রাজশাহী বিভাগের লোক, রাজশাহীতে ট্রেনে চরে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে যাবে। যদি এই ষ্টেশনে রাজশাহী গামী ট্রেনের যাত্রা বিরতি না দেওয়া হয় তাহলে আগামী দিনের কর্মসূচীতে আক্কেলপুর থেকে তিলকপুর পর্যন্ত রেল লাইনে আমরা শুয়ে পরবো, তবুও আমরা এই ষ্টেশনে যাত্রা বিরতি করেই ছাড়বো। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির জলবাযু বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ রাজশাহী-চিলাহটিগামী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর রেল ষ্টেশনে  মানববন্ধনে উক্ত কথাগুলো বলেন।

গতকাল বুধবর বেলা সাড়ে ১১টায় জাফরপুর রেল ষ্টেশনে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির জলবাযু বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ।

তিনি বলেন, বিগত দিনে এই ষ্টেশনের লোকাল ট্রেন যাত্রাবিরতি করতো। সেই সময় “ফটিন ডাউন, সকিনা, শ্যাটাল ও আমনুরা” ট্রেন যাত্রাবিরতি করত। তখন উত্তরা ট্রেন এখানে দাঁড়াতো না। আমরা সেই সময় অনেক সংগ্রাম করে উত্তরা ট্রেন দাঁড় করিয়েছিলাম। এই এলাকার হাজার হাজার শিক্ষার্থী রাজশাহীতে পড়াশোনা করে, তাঁদের যাতায়াতের সুবিধার্থে এই ষ্টেশনে ওই দুটি ট্রেনের যাত্রাবিরতির দাবী স্থানীয়দের।

এসময় মানববন্ধনে সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান ডি.এম রাহেল ইমাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান খাঁন, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ আবুল, ইসতিয়াক আহাম্মেদ ইমন হোসেন সহ স্থানীয় লোকজনের সাথে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আক্কেলপুর রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, জাফরপুর রেল ষ্টেশনের যাত্রাবিরতির জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে এবিষয়ে কেউ আমাকে কোন স্মারকলিপি দেয়নি। হয়তবা তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারে বলে তিনি জানান।

 

Ads