আক্কেলপুরে আলু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

চৈতন্য চ্যাটার্জী

২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম


আক্কেলপুরে আলু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

য়পুরহাটের আক্কেলপুরে আলু বীজ নিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। 

আজ মঙ্গলবার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের ফুলতলী বাজারে সুপ্রীম ফিড কোম্পানির ডায়মন্ড জাতের নকল ৪৬ বস্তা আলু বীজ সহ ব্যবসায়ী সেলিম রেজাকে বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। পরে আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও উক্ত আলুগুলো কৃষি বিভাগের অধীনে খোলা বাজারে খাবারের জন্য বিক্রি করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বীজ প্রত্যয়ন অফিসার মঞ্জুর রহমান ও উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন। 

আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরেজমিনে গিয়ে ভেজাল বীজ আলু প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিম রেজা নামের ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরে বস্তা কেটে খাবার আলু হিসেবে খোলা বাজারে বিক্রয় করা হয়েছে। আলু বীজের মান নিয়ন্ত্রণে ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads