লালমনিরহাটে ভোর রাতে ট্রাকের নিচে দাদির মৃত্যু, আহত নাতি

মোসলেম উদ্দিন রনি

১৩ জানুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম


লালমনিরহাটে ভোর রাতে ট্রাকের নিচে দাদির মৃত্যু, আহত নাতি

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বাড়িতে ঢুকে পড়েছে। এতে মোছা: নুরী বেগম (৫৫) নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে নাতিসহ ওই বাড়ির আরো পাঁচ সদস্য।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার পাটিকাপারা ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের নিচে ঘুমন্ত দাদী-নাতি, দেড় ঘন্টা পর জীবন্ত নাতি উদ্ধার হলেও দাদীকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। মৃত্যু নুরী বেগম (৫৫) ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Ads