আক্কেলপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল জরিমানা

চৈতন্য চ্যাটার্জী

২৮ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম


আক্কেলপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল জরিমানা

য়পুরহাটের আক্কেলপুরে মাদকদ্রব্য সেবনকালে দুই মাদকসেবীকে জেল জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাত্রি ১১টায় উপজেলার চকবিজলী খাল পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম থানা পুলিশকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালাচ্ছিলেন। অভিযান পরিচালনাকালে চকবিজলী গ্রামের মো. আজিজুলের পুত্র মো. জুয়েল (২৪) ও  একই গ্রামের মো. আব্দুল জলিলের পুত্র মো. দেলোয়ার (৩৮) এদের কাছ থেকে ৩পিচ ইয়াবা উদ্ধার করেন।

উদ্ধার শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. জুয়েল ও মো. দেলোয়ার দু’জনকে ১শত টাকা করে জরিমানা ও ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, মাদক সেবনকালে দু’জনকে আটক করে করা হয়। পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ অর্থদন্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, মাদক সেবনকারী ও বিক্রিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। 

 

Ads