কুড়িগ্রাম রৌমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম এম আল মামুন

২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম


কুড়িগ্রাম রৌমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম ২৯ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় রৌমারী থানাধীন রৌমারী বাজার গোলামোড় এলাকা থেকে রৌমারী যাদুরচর এলাকার মাদক কারবারি মোঃ সাইদুর রহমান (৪৫) কে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

Ads