কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

মোসলেম উদ্দিন রনি

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম


কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তালুক বানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল হক কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তালুক বানীনগর নৈমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যোগেন্দ্রনাথ সেন এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আব্দুল আখের সরকার ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা সহকারী প্রাথমিক অফিসার: রুধীর কুমার রায় নায়েক, উপজেলা সহকারী প্রাথমিক অফিসার: আব্দুল্লাহ আল ইকবাল, তালুক বানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা: সদস্য জালাল উদ্দীন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ের শুরু লগ্ন থেকে দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল হককে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

 

Ads