বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান না ফেরার দেশে

চৈতন্য চ্যাটার্জী

০৩ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম


বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান না ফেরার দেশে

বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান

য়পুরহাটের আক্কেলপুরে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত পরিচালক (উপসচিব) সাইদুর রহমান না ফেরার দেশে পাড়ি জমালেন। তিনি গত রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮১) বছর। 

আক্কেলপুর পৌর সদরের মরহুম সামছুউদ্দীন কবিরাজের  প্রথম পুত্র। মৃত্যু কালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই পরিবারের তিন ভাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আক্কেলপুর নাগরিক কমিটির প্রতিষ্ঠা করেন এবং ওই কমিটির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি মুক্ত মঞ্চ ও কেন্দ্রীয়  শহীদ মিনার প্রতিষ্ঠা করেন। আক্কেলপুরকে মাদকমুক্ত করার জন্য তিনি মাদকমুক্ত সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি  বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। পুরাতন বাজার বনিক সমিতি ও আদর্শ ক্লাবের সদস্যও ছিলেন তিনি। 

তাকে আক্কেলপুর মাদ্রাসা ময়দানে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। গার্ড অব অনার শেষে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মুনিরা সুলতানা বক্তব্য রাখেন। তার মৃতুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা,  পুরাতন বাজার বনিক সমিতির সভাপতি  আব্দুল ওয়াহেদ প্রামানিক, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম আকন্দ, প্রেস ক্লাবের সভাপতি শাহিনুর রহমান, প্রতিদিনের চিত্র পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি  চৈতন্য চ্যাটার্জী, করতোয়ার মিনার হোসেন, প্রমুখ।

Ads