আক্কেলপুরে তিন কৃষকের খড়ের গাদায় আগুন দিল দূর্বৃত্তরা
০৪ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান এবং রোজাউল করিম ধান মারায় করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খড়ের গাদা তৈরি করে। দূর্বৃত্তরা রাতে ওই তিনটি গাদায় আগুন ধরিয়ে দেয়, সকালে বিষয়টি টের পাওয়ার আগেই তিনটি গাদায় পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক শাজাহান আলী বলেন, বাড়ির পাশে একটি ফাঁকা খলায় আমার সহ আরো তিন জনের খড়ের গাদা রাখা ছিলো। সকালে উঠে দেখি সব কয়টি খরের গাদা পুড়ে ছাই হয়ে গেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কৃষকের খড়ের গাদায় আগুনের বিষয়ে আমার কাছে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।























