ঝিকরগাছায় শারীরিক অসুস্থতা ও হতাশায় কিশোরীর আত্মহত্যা

হুমায়ন কবির মিরাজ

২২ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম


ঝিকরগাছায় শারীরিক অসুস্থতা ও হতাশায় কিশোরীর আত্মহত্যা

প্রতিটি ছবি

 

শোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা গ্রামে শারীরিক অসুস্থতা ও মানসিক হতাশায় বৈশাখী (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে দাবি করছেন তার পরিবার। সে ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে ৪টার মধ্যে নিজের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৈশাখী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল এবং পেটের সমস্যার কারণে প্রায়ই কষ্ট পেত। চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল সে।

ভোর রাতে সেহরি খাওয়ার জন্য ডাকতে গিয়ে তার মা কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের খবর দেন। পরে জানালা দিয়ে দেখা যায়, বৈশাখী ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দরজা ভেঙে দ্রুত তাকে নিচে নামানো হয়।

সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের এসআই (নি.) জিএম ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Ads