ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আক্কেলপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ
০৭ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমবেশ জয়পুরহাটের আক্কেলপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৫টায় থেকে পৌর শহরে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলা হাসপাতল গেট থেকে জামায়াতে ইসলামী উপজেলা শাখা, আক্কেলপুর উপজেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটিতে হাস্তাবসন্তপুর টাইগার স্পোটিং ক্লাব অংশ গ্রহণ করে। কর্মসূচি চলাকালে পৌর শহরে যানজটসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ, আক্কেলপুর পৌর সেক্রেটারি মো. রিপন হোসেন, ছাত্র প্রতিনিধি মোবাশ্বের হোসেন, আল কাফি প্রমুখ।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা জানান, ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এনিয়ে জাতিসংঘ, ওআইসিসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পৃথিবীজুড়ে মানুষের একতাবদ্ধতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে মিছিলের মাধ্যমে। বিক্ষোভ মিছিলে দেশবাসীকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়।























