সারাদেশে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১,৩৩৯
২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম
দেশজুড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ হাজার ৩৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টের ৭৯৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।
ইনামুল হক সাগর জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৩৩৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ৭৯৯ ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৫৪০ জন। এছাড়া এই অভিযানে উদ্ধার করা হয়, বিদেশি পিস্তল, দেশীয় তৈরি পিস্তল ও গুলি ছোরাসহ নানা রকম অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়।

















