আক্কেলপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৈতন্য চ্যাটার্জী

২১ মে ২০২৫, ০৬:১০ পিএম


আক্কেলপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশিক্ষণে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

য়পুরহাটের আক্কেলপুরে ২ দিনব্যাপী গ্রাম-আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। আজ ২১ মে প্রশিক্ষণটি সমাপ্তি হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা, ইএসডিও-এভিসিবি ৩য় পর্যায়ের প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর দীন বন্ধু চন্দ্র রায়। উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণকারী ছিলেন রুকিন্দীপুর ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যগণ।

প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা। এছাড়া, প্রশিক্ষণার্থীদের গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে তাদের ভূমিকা আরও কার্যকরী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Ads