দোকানের টিন কেটে ছয় লাখ টাকা দুঃসাহসী চুরি
২৯ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুরে দোকানের চালের টিন কেটে দুঃসাহসী চুরি সংঘটিত হয়েছে। নগদ ৬ লাখ টাকার অধিক চুরি হয়ে গেছে। গতকাল শনিবার রাত আনুমানিক ১২টার পরে চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্ব্য কেন্দ্রের সামনে সদর রাস্তার উপরে মা কনফেকশনারীর মালিক আজ বরিবার সকালে দোকান খুলে দেখেন ওপরের টিন কাটা এবং দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ৬লখের অধিক টাকা চোরেরা নিয়ে পালিয়ে যায়।
দোকানের মালিক রতন মন্ডল বলেন, “আমি দোকানের পাশাপাশি সোহেলের সঙ্গে মা ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রতিষ্ঠানের কাজের জন্য গত বৃহস্পতিবার ব্যাংক থেকে আমার নিজ নামীয় একাউন্ট হতে ৬লক্ষ টাকা তুলে নিয়ে এসে সোহলকে দিব বলে দোকানের ক্যাশ বাক্সে রাখি। গতকাল শনিবার রাত্রি ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আজ সকালে দোকান খুলে দেখি দোকানের টিনের চাল এরপর টিনের সেট কেটে ও বোর্ডের সেট খুলে চোরেরা ভেতরে প্রবেশ করে। চোরেরা ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ৬ লখের অধিক টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাগজ পত্র এলো মেলো করে রাখে। আজ রবিবার সোহলকে টাকাটা দিতে চেয়েছিলাম।”
রতন মন্ডল আরও বলেন, “চুরির ঘটনাটি আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফি উদ্দিনকে অবহিত করি। থানা পুলিশ আমার দোকানে পরিদর্শন করে গেছেন।”
কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফি উদ্দিন বলেন, “চুরির ঘটনাটি শুনেছি। পাহারাদের নিয়ে বসা হবে।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. মোমিনুল ইসলাম বলেন, “চুরির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”






















