নওগাঁয় উদ্ধারকৃত ৭৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর
৩০ জুন ২০২৫, ০৯:০৫ পিএম
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারানো ও চুরি যাওয়া ৭৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ছবি- সংগৃহীত
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারানো ও চুরি যাওয়া ৭৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার (৩০ জুন) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম, নিজ হাতে যাচাই-বাছাই শেষে এসব মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেন।
-1751295850.jpg)
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশ সর্বদা সক্রিয় ভূমিকা পালন করছে। জেলার মানুষ যাতে নিরাপদে ও নির্ভয়ে বসবাস করতে পারে, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "মোবাইল ফোন হারালে দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে, যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে। পাশাপাশি প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারীকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"
-1751295861.jpg)
জানা যায়, নওগাঁ জেলা পুলিশের প্রযুক্তি নির্ভর অনুসন্ধান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ফোনের মধ্যে অধিকাংশই বিভিন্ন সময় চুরি যাওয়া কিংবা অজান্তে হারিয়ে যাওয়া ছিল। পুলিশ সুপারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ফোনপ্রাপ্তরা।
এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুমন রঞ্জন সরকার সহ অন্যান্য পুলিশ সদস্য এবং মোবাইল ফোনপ্রাপ্ত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।






















