সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়সভা

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর ২০২৫, ০৬:২২ পিএম


সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়সভা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা শাখার নেতারা  স্থানীয়  সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে  মতবিনিময় সভা করেছেন। 

গতকাল বুধবার বিকেল পাঁচটায় আক্কেলপুর পৌরশহরের বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে মতবিনিময়সভার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল আলম দিপু মতবিনিময়সভায়  সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট-২ আসনের  জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী এস,এম রাশেদুল আলম সবুজ।

সভায় বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষভাবে জনগণের মতামত তুলে ধরতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি অনুষ্ঠানের লক্ষে জামায়াতে ইসলামীর আন্দোলন চলমান থাকবে।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা  মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির আমিনুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ  স্থানীয়  নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads