খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ


খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজাু২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক তমাল দাশ লিটনসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার ২২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ১৪ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

Ads