শুভ জন্মদিন ইমন সাহা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ০২:৫৪ পিএম


শুভ জন্মদিন ইমন সাহা


বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক প্রয়াত সত্য সাহার সুযোগ্য উত্তরসুরী ছেলে ইমন সাহা। তার মায়ের নাম রমলা সাহা। ১৬ অক্টোবর ঢাকায় জন্ম গ্রহন করেন ইমন সাহা। বাবার হাত ধরেই সংগীতে পা রাখেন ইমন।
তাকে নিয়েই আমাদের আজকের আয়োজন বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহার জন্মদিন আজ। শুভ জন্মদিন ইমন সাহা... লিখেছেন লিটু হাসান

ইমন সাহা, যিনি আজ হাজার বছরের শুদ্ধধারার বাংলা গানকে আন্তর্জাতিকতা দিতে সূদুর আমেরিকার ফ্লোরিডার ফোরসেল মিউজিক ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন। মিউজিকের মাধ্যমে বিশ্বজয়ের নেশা তাঁকে এ পর্যন্ত নিয়ে এসেছে। সুরের সাধনায় নিরন্তর ডুবে থাকা একজন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা তার সেরাটুকু দিয়ে যুৎসই সন্ধিস্থাপন করতে চান সঙ্গীতের সোম–ফাক, তাল–লয়, সুর–বাণীর নিটোল মৈত্রী মোহনায়। বাংলা গানের মৌলিক পথচলাতে ব্যাহত করে নয়, মাইকেল যেমন করে ইংরেজী সাহিত্য থেকে সনেট এনে চতুর্দ্দশপদী কবিতায় বাংলা সাহিত্যের বাসর সাজিয়েছেন, তেমনি একটা যুগান্তকারী কর্মের পারঙ্গমতা অর্জনে ইমনের পথ চলা দেশ থেকে দেশান্তরে। ইমন সাহা বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। যার সুনাম সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে গেছে। বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক চট্টগ্রামের গর্ব সত্য সাহা’র সুযোগ্য সন্তান হিসাবে সংগীত জগতকে করেছে আলোকিত। ইমন সাহা’র সুরারোপিত  ‘পোড়া মন–২’ ছবিতে ‘ওরে শ্যাম তোমারে নয়নে নয়নে রাখিব’ ও ‘পোড়া মন পোড়া মন’ গান দুটি সুপার–ডুপার হিট হয়েছে।

ইমন সাহা ২০১৩ সালে ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ২০০৮ সালে ‘চন্দ্রগ্রহন’ সিনেমাতে শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, ২০১২ সালে ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, ২০১২ সালে পিতা সিনেমায় শ্রেষ্ঠ সুরকার, ২০১৬  সালে ‘মেয়েটি এখন কোথায় যাবে’  সিনেমায় শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।


প্রতিদিনের চিত্রের পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক বেশি শুভ কামনা ।

 

Ads