নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচন আগামীকাল

সজিব ইবনে সাদি

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম


নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নির্বাচন আগামীকাল

ছবি- সংগৃহীত।


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) নির্বাচনে অনুষ্ঠিত হবে রোববার (৪ ফেব্রুয়ারি)। সাংবাদিক  সমিতির  কার্যনির্বাহী পরিষদ-২০২৪, নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। 
 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ২০২৩ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো: ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) গঠনতন্ত্রের ১৫(ছ) ধারা অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ ২০২৪ নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বদরুল আলম বিপুলকে ঘোষণা করা হয়েছে।

 

তফসিল সূত্রে জানা যায়, আগামী রবিবার (৪ ফেব্রুয়ারী) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১লা ফেব্রুয়ারী ২০২৪ দুপুর ১২টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ ফেব্রুয়ারী ২০২৪ দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে।মনোনয়ন প্রত্যাহার করা যাবে পরের দিন (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন রাত ৮:৩০টায়। নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। এতে সমিতির সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিন দুপুর ১:৩০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

 

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়ে ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

Ads