ইবি খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সাজ্জাতুল্লাহ-মাইশা
৩০ এপ্রিল ২০২৫, ০৩:০২ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খুলনা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি" তে সভাপতি হিসেবে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মাইশা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী সাক্ষরিত ৪০ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন করেন। নতুন নেতৃত্ব জেলা থেকে আগত সকল শিক্ষার্থীেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দৃঢ় মেলবন্ধন সৃষ্টি করবে এমনটি তাদের প্রত্যাশা।
কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি হিসেবে বায়েজিদ হোসেন, বাসু দেব, মুন্সী মো. আহসানুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার আবু সায়েম , ইনামূল হক, মো. ইমন শেখ, মো. তানজীর ইসলাম তামিম, মৃন্ময় গোলদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ উল্লাহ খান,, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিয়া সাবরিনা।এছাড়া আরো রয়েছেন প্রচার সম্পাদক ইজাজ আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক তিতলি সরকার, অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব
,সহ-অর্থ সম্পাদক ফাহাদুজ্জামান ফাহাদ, শিমলা ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক রুবাইয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, উপ-আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন ইমন। মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন রুপক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ রুম্মান। আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক আশিকুল ইসলাম আলিফ, ক্রিড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক, নুসরাত ঐশী, ধর্ম বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, রক্তদান বিষয় সম্পাদক ঐন্দ্রিলা বিশ্বাস, ফটোগ্রাফী ও মিডিয়া বিষয়ক সম্পাদক এম রিয়াজ আহমেদ, উপ-ফটোগ্রাফী ও মিডিয়া বিষয়ক সম্পাদক রোহান চৌধুরী, আর্ট ও ক্রাফটিং বিষয়ক সম্পাদক বন্যা আজিজ, উপ-আর্ট ও ক্রাফটিং বিষয়ক সম্পাদক আম্মার ইবনে বাশার (অর্ক)। পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে সুমাইয়া গাজী, মো. রেদওয়ান উল্লাহ, শাহানারা শাওন, ইয়ামিন আফরোজ তিশা, ফারহানা রহমান, সাব্বির আহমেদ।
খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি খুলনা থেকে আগত ইবিয়ানদের নিয়ে নানা অনুষ্ঠান, ক্যাম্পাসে নানা কল্যাণ মূলক কাজ এবং জেলার শিক্ষার্থীদের নানান সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে আসে।
ইবিতে কর্মরত খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টামণ্ডলী সাক্ষরিত ৪০ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন করেন। নতুন নেতৃত্ব জেলা থেকে আগত সকল শিক্ষার্থীেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দৃঢ় মেলবন্ধন সৃষ্টি করবে এমনটি তাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক নুসরাত জাহান মাইশা বলেন, “এই গুরুদায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। খুলনার শিক্ষার্থীদের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে গর্ববোধ করছি। আমরা সকলকে নিয়ে সামনের দিনগুলোতে আরও সংগঠিত ও ফলপ্রসূ কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
নবনিযুক্ত সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো খুলনা জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের স্বার্থ ও কল্যাণে কাজ করা। আমি বিশ্বাস করি, সকলে মিলে আমরা এ সংগঠনকে একটি উদাহরণমূলক ছাত্র সংগঠনে পরিণত করতে পারবো।”




























