ইবি রোভার স্কাউটের পূর্ণাঙ্গ কমিটি গঠন
১১ মে ২০২৫, ০৬:৩৫ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আগামী এক বছরের জন্য ২০২৪-২০২৫ (সেশন) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে অর্থনীতি বিভাগের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈম।
রবিবার (১১ মে) অধ্যাপক ড. আমিনুল ইসলাম,অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাইনুল ইসলাম (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), রকি হোসাইন (আরবি ভাষা ও সাহিত্য), কুলসুম আক্তার (বাংলা)। যুগ্ম-সাধারণ সম্পাদক আবির হোসেন (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), নিয়ামাত উল্লাহ মুনিম (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ),রত্না রানী কুন্ডু (ইংরেজি), তাজমিন রহমান (ফোকলোর স্টাডিজ), ত্বকী ওয়াসিফ (অর্থনীতি)।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম (গণিত), যুগ্ম - সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)। কোষাধ্যক্ষ সুমন রানা (আইন ও ভূমি ব্যবস্থাপনা), যুগ্ম-কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস(আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ)। দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল কাফি (আইন ও ভূমি ব্যবস্থাপনা)। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাকিব বাবু চাকলাদার (আইন)। পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সুমন (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাওসিফুর রহমান (আরবি ভাষা ও সাহিত্য)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ইদুল হাসান (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), যুগ্ম-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদেমুল ইসলাম ফরহাদ (আরবি ভাষা ও সাহিত্য)।ধর্ম বিষয়ক সম্পাদক আবু সালিক মো. সাজ্জাদ (আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ), যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক নওশিন শারমিলি (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ)। ক্রীড়া সম্পাদক মেজবাহ উক হক রাব্বি (ইংরেজি), যুগ্ম ক্রীড়া সম্পাদক মো.শান্ত শিশির (কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম)।ছাত্রী বিষয়ক সম্পাদিকা রেখা খাতুন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), যুগ্ম-ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফারজানা নিসা (ফলিত খাদ্য ও পুষ্টি)।






















