ইবিতে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী ও ফেরদৌস


ইবিতে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মেহেদী ও ফেরদৌস

 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৬) মনোনয়ন করা হয়েছে।

শনিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ড. রহুল কে এম সালেহ, ড. মো.শাহাবুল আলম, ড. মো.বারী, মো.আলাল উদ্দিন ও ড.এ টি এম মিজানুর রহমান যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.ফেরদৌস হোসেন।সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে বাংলা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহনাজ আফরিন মেঘ।

 

 

Ads