ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্মার্ট কার্ড বিতরণ শুরু, তথ্য চেয়ে প্রজ্ঞাপন
২৬ মে ২০২৫, ১০:৪৪ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর এফ আই ডি (RFID) প্রযুক্তি ব্যবহার করে স্নাতক ২০২৩-২০২৪ শিক্ষার্থীদের মাধ্যমে শুরু হচ্ছে স্মার্ট কার্ড বিতরণ। প্রয়োজনীয় তথ্য পূরণ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
শনিবার (২৪ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হবে। স্মার্ট আইডি কার্ড তৈরির জন্য সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও কার্ড তৈরি বাবদ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যাংক একাউন্টে আগামী ২৮ মে ২০২৫ এর মধ্যে ১০০ টাকা জমাদান পূর্বক অফিস চলাকালীন সময়ে রশিদ সংগ্রহ করতে বলা হয়।




























