ইবি'র রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্বে মশিউর ও হাসিব


ইবি'র রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির দায়িত্বে মশিউর ও হাসিব


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রংপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি” ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একই বির্ষের শিক্ষার্থী মোঃ হাসিব মিয়া।

মঙ্গলবার (২৭ মে) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি‘র সভাপতি মোঃ মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিব মিয়া‘র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রপ্তদের মধ্যে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. মুরাদ মিয়া, মো:নাসির বিন নুরুজ্জামান, এম এ মোমাইনিন প্রিন্স, শাহরিয়ার মাহমুদ রিমন, মিনহাজুল আবেদিন হৃদয়, শোভন মোহাম্মদ নাহিদ, মোঃ আবুল বাশার লিমন, ইয়েসরিপ লিখন, রিশাতুল জান্নাত ইভা, মৌসুমি সরকার মিশু, তাসনিমা আক্তার।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: নোমান, মোঃ নাজমুল হুদা, মো: মোসফিকুর রহমান, মো: মোরছালিন ইসলাম, লাবিব মনোনীত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক মোঃ সাঈফুজ্জামান।প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল মুনাঈম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক তারিফ মোঃ সাফিউল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান সম্পদ, মো: আকাশ, সৌরভ, সুমাইয়া জেসমিন। কোষাধ্যক্ষ মো. মোবাশ্বের রহমান আবু রিয়াদ, সহ-কোষাধক্ষ মো: আলামিন। দপ্তর সম্পাদক মো: রেদওয়ান, সহ-দপ্তর সম্পাদক মো: সিয়াম।প্রচার সম্পাদক আবদুলাহ আল মুনাঈম, সহ- প্রচার সম্পাদক মো: ইউসুফ রাকিব। ক্রীড়া সম্পাদক মো: হিমেল, ছাত্রী বিষয়ক সম্পাদক জেসিয়া জামান, সহ- ছাত্রী বিষয়ক সম্পাদক সিফাত আরা শিমু। আইটি বিষয়ক সম্পাদক মো. আলবিব হাসান ইমন, সহ-আইটি বিষয়ক সম্পাদক রোশমিতা আক্তার রিশা।

এছাড়া কমিটিতে আরও আছেন ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাদিরুজ্জামান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো: আকাশ, আইন বিষয়ক সম্পাদক মো: মোঃ রক্তিম, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মামুন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সুরাইয়া আক্তার সীমা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফারহান রুহুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়ন্ত ফেরদৌস জিনিয়া, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক পিয়াস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক তানিশা ফারজানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আশা, ভ্রমণ বিষয়ক সম্পাদক মো. সিহাব।

এছাড়াও কার্যকারী সদস্যরা হলেন রুকনুজ্জামান হুমাঈদী, মো. ইয়াসির আরাফাত, রাকিবুল ইসলাম, মোসতারী আক্তার মিতু, মুস্তাক হাসনাত তামিম, অনুভা, জীবন, গোলাম রব্বানি, মাসুম, জাহিদ, সারাক সাজ্জাদ সিনহা মোঃ মাহমুদুল হাসান আপন, মারুফ আলাম সজিব, জাহিদ হাসান শাকিব।

কমিটির সভাপতি মশিউর রহমান বলেন, এই কমিটির মাধ্যমে আমরা রংপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।

সাধারণ সম্পাদক হাসিব মিয়া জানান, শিক্ষা, সংস্কৃতি ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি বন্ধুত্বপূর্ণ ও কর্মমুখী পরিবেশ গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা ভিত্তিক সংগঠনের মধ্যে রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি অন্যতম সক্রিয় সংগঠন, যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।


 

Ads