ইবিতে নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল, সম্পাদক সাকিব


ইবিতে নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল, সম্পাদক সাকিব


নেত্রকোনা জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে  ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সরোয়ার হোসাইন সাকিব।

রবিবার (১ জুন) সংগঠনটির উপদেষ্টা  দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল করিম ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দিন এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল ইহসান,পাপিয়া ইসলাম, আল মাসুদ,মো. তৌহিদ, সাকিব আল হাসান, শাকিল কবির আকাশ,শাহ ফরিদ, আল মামুন। সহ সম্পাদক হিসেবে কামরুল ইসলাম, মো. আনোয়ার হোসাইন, হানিফ হাসান নাজমুল, শারমিন আক্তার রিমা, মো.আতিকুর রহমান,হা:মো.ইব্রাহিম, ফাহিম আহমেদ।

সাংগঠনিক সম্পাদক মো.নকিব,সহ সম্পাদক ঝলক তালুকদার আতিকুর রহমান,লিফরান হোসাইন অর্ণি,সাদিয়া ইসলাম প্রতিভা, মো.মুহিব্বুল্লাহ রনি। 
অর্থ সম্পাদক মুর্তজা হোসাইন। দপ্তর সম্পাদক জাকারিয়া। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক  সাব্বির হোসাইন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান। আইন বিষয়ক সম্পাদক রিয়াদ তালুকদার জয়। ত্রাণ,দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক তারেক জাহান জয়।

এ ছাড়াও শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আবু হানিফ পিয়াস,আইটি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মিসনু আল আনসায়ী।সাহিত্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম আরাফাত।সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম।ছাত্রী উন্নয়ন বিষয়ক সম্পাদক নিহারিকা জান্নাত লতিফা,ছাত্রী উন্নয়ন বিষয়ক সম্পাদক সৃষ্টি।

সাধারণ সম্পাদক মো: সারোয়ার হোসেন সাকিব বলেন, নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্ব অর্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, বরং একটি অঙ্গীকার — আমাদের জেলার শিক্ষার্থী ভাই-বোনদের পাশে থেকে, তাঁদের প্রয়োজন ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার।

সংগঠনের নতুন সভাপতি ফয়সাল আহমেদ ফাহিম বলেন, নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।এটি নেত্রকোনার প্রতিটি ছাত্র-ছাত্রীর কল্যাণে কাজ করার এক মহান দায়িত্ব ও অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াস ও পারস্পারিক শ্রদ্ধা-ভিত্তিক সহযোগিতার মাধ্যমেই আমরা আমাদের সংগঠনকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করতে পারবো।

তিনি আরও বলেন, আপনাদের পাশে নিয়ে সবার কল্যাণে কাজ করাই হবে আমার অগ্রাধিকার। দোয়া করবেন যেন আমি আমার দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি।

 

 

Ads