হৃদরোগে ইবির ডেপুটি রেজিস্ট্রার টিপু সুলতানের মৃত্যু
১৪ জুন ২০২৫, ০২:৫২ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৩ জুন) বিকাল ৫টা ১৯ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। প্রয়াত টিপু সুলতানের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেওয়ান টিপু ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
































