ইবিতে সাংবাদিকদের হেনস্তায় খেলাফত ছাত্র মজলিসের তীব্র নিন্দা


ইবিতে সাংবাদিকদের হেনস্তায় খেলাফত ছাত্র মজলিসের তীব্র নিন্দা

সলামী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের লাঞ্ছনা ও পেশাগত কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (১৩ জুলাই) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার প্রচার সম্পাদক হাবিবুর রহমান জুনাইদ স্বাক্ষরিত  এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে উল্লেখ করা হয় , গত ১২ জুলাই
ইসলামী বিশ্ববিদ্যালয়ে  আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে সংবাদ সংগ্রহের সময় অর্থনীতি বিভাগের কিছু শিক্ষার্থীর হাতে সাংবাদিকদের লাঞ্ছনা ও পেশাগত কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাচ্ছি।

শাখা সভাপতি মো. সাদেক আহমদ ও সাধারণ সম্পাদক জুনায়েদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, "সাংবাদিকদের ওপর হামলা শুধু দুঃখজনক নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

বিবৃতিতে  আরো বলা হয়, "গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। এর স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্ব।"ছাত্র মজলিস আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতার প্রত্যাশা করে।

উল্লেখ্য, শনিবার (১২ জুলাই) অর্থনীতি বিভাগের দুই বর্ষের ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আরিফ বিল্লাহকে মারধর ও তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এরপর সাংবাদিক নূর-ই-আলম ভিডিও করতে গেলে তাকেও ১০-১৫ জন শিক্ষার্থী মিলে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিক রবিউলকেও মোবাইল নেওয়ার চেষ্টা করে তলপেটে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পুরো ঘটনার সময় উপস্থিত কেউই বাধা দিতে সাহস পায়নি, পরে কয়েকজন বড় ভাই এসে আহত সাংবাদিকদের উদ্ধার করে।

Ads