ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাবের নেতৃত্বে সাগর-মাহমুদ


ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাবের নেতৃত্বে সাগর-মাহমুদ

সলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাবের ২০২৫-২৬ অর্থ বছরের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২ শিক্ষাবর্ষের সাগর আহমেদ শিবলু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে একই বিভাগের একই শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল মাহমুদ।

আজ রবিবার (২৪ আগস্ট) সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মো. জাকির হোসেন  ও ড. মো. জাফর আলী স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত  কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. সাজ্জাদ হোসেন সাব্বির ও নাজিয়া তাসনিমকে মনোনীত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, মো. শাকিব হোসেন।সাংগঠনিক সম্পাদক প্রতীক সরকার ঘোষ। অর্থ সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক সুরাইয়া ইসলাম। মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ,ডিজাইন ও আইটি সম্পাদক নাজমুস সাকিব,
গবেষণা ও পরিকল্পনা সম্পাদক ইবনে সাদিক। 
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছে সামিন ইয়াসার, ফাহমি তারান্নুম, মো. সাদমান শাকিব।

সভাপতি সাগর আহমেদ শিবলু  অনুভূতি প্রকাশ করে বলেন,'এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। সেই ধারাবাহিকতায় নতুন কমিটি সর্বোচ্চ দিয়ে কাজ করবে, যেন ক্লাবের সদস্যরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জন করতে পারে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ সহ-কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পূর্ণাঙ্গ এই কমিটির নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাব আরও শক্তিশালীভাবে কাজ করবে। ইনশাআল্লাহ, সকল সদস্যদের নিয়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি অনন্য ও আদর্শ ক্লাব হিসেবে গড়ে তুলবো ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাবকে।'

 

Ads