ডাকসুুতে বাম-রামের নিপাত হয়েছে এবং ইসলামের উত্থান হয়েছে : ফয়জুল করিম
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহা. ফয়জুল করিম বলেছেন, ডাকসুু নির্বাচনে বাম-রামের নিপাত হয়েছে, ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে এবং ইসলামের উত্থান হয়েছে। তিনি বলেন- সলিমুল্লাহ খাঁন(র) মুসলমানদেন যে বিশ্বিবদ্যালয় তৈরি করেছিলেন আমরা সেখানে দীর্ঘদিন কোণঠাসা ছিলাম। নিঃসন্দেহে ডাকসুর মাধ্যমে ইসলাম পন্থীদের বিজয় হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরেরে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন আমরা পিআর পদ্ধতির দাবি করে আসছি। আমি মনে করি বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন সবচেয়ে নিরাপদ নির্বাচন। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না। জাতীয় এক সংসদ গঠন হবে। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। পেশি শক্তি ব্যবহার হবে না। সেন্টার দখল হবে না। অতএব পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য নিরাপদ।
্সই্লাসন্ম দলগুলোর ঐক্যবদ্ধ এর বিষয়ে মুফতি ফয়জুল করিম বলেন, আমরা ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বক্স দেওয়ার চেষ্টা করবো। প্রশাসনের বিষয়ে মুফতি ফয়জুল করিম বলেন, বর্তমানে বাংলাদেশে প্রশাসনের যে অবস্থা প্রশাসনকে ঢেলে না সাজালে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই। এই প্রশাসন কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনের অবস্থানকে সংস্কার না করা হলে এবং ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন হবে।


































