সন্ত্রাসীরা সব ছাত্রদলের ব্যানারে এসে জড়ো হয়েছে : শাখা শিবির সভাপতি


সন্ত্রাসীরা সব ছাত্রদলের ব্যানারে এসে জড়ো হয়েছে : শাখা শিবির সভাপতি

ইউসুফ আলী : সভাপতি ইবি শাখা শিবির


ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি ইউসুব আলী বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি দল এই দেশকে তাদের নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে যেখানে-সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানির সয়লাব ছড়িয়ে দিয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা অসংখ্য ভাইকে হত্যা করেছে। এমনকি তাদের নিজেদের দলের অসংখ্য কর্মীকে পর্যন্ত হত্যা করেছে এবং অসংখ্য মা-বোনকে ধর্ষণ করেছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সব সন্ত্রাসীরা ছাত্রদলের ব্যানারে এসে জড়ো হয়েছে।  

মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আজকে আমরা দেখেছি ছাত্রদল প্রকাশ্যে, রামদা, দেশীয় অস্ত্র হাতে নিয়ে শিবিরকর্মীদের উপর হামলা করেছে। তারা আমার ভাইয়ের গোড়ালিকে রামদার আঘাতে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সন্ত্রাস আমরা আর সহ্য করবো না।

এ সময় তিনি ছাত্রদল আহ্বান করে  বলেন, চলুন আমরা ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করি।  আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করি,  আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করি। সময় থাকতে আপনারা যদি  সতর্ক না হোন,লেখাপড়ার দিকে যদি  ফিরে না যান এবং  সবার কল্যাণে কাজ না করেন, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্ত্রাসী ছাত্রদলকে এ দেশ থেকে উৎখাত করে দেবে।
 

Ads