কার আবেগ বেশি-নারী না পুরুষ?
১০ জানুয়ারি ২০১৮, ০৫:৫৪ পিএম
কার আবেগ বেশি? নারী না পুরুষের? বিতর্কিত এই প্রশ্নের উত্তর মিলেছে এক গবেষণায়।
এক প্রতিবেদন অনুযায়ী, পুরুষ ও মহিলাদের মস্তিষ্কে কিছু পার্থক্য থাকে। যার জন্য পুরুষরা মহিলাদের মতো অনুভূতিহীন ও আবেগপ্রবণ হন না। কিছু কিছু পুরুষের মধ্যে কোনো আবেগ বা অন্যের প্রতি শ্রদ্ধাও থাকে না। বিজ্ঞানের ভাষায়, এঁদের মধ্যে অনুভুতির স্বল্পতা রয়েছে। অর্থাৎ তাদের মস্তিষ্কের গঠন অন্যদের থেকে ভিন্ন।
সুইজারল্যান্ডের বাসেল ইউনিভার্সিটির গবেষকরা একটি পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, পুরুষদের একটা বড় অংশের মধ্যে মহিলাদের মতো সহমর্মিতা থাকে না। অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়ার ক্ষেত্রেও পুরুষদের থেকে মহিলারা এগিয়ে। বিবেকবোধের বিকাশও অনেক কম হয় পুরুষদের। পুরুষদের এই ধরনের প্রবণতাকে ক্যালস-আনইমোশনাল ট্রেট বলা হয় বিজ্ঞানীদের ভাষায়।
বাড়ন্ত ছেলেদের মধ্যে তুলনামূলক ভাবে অ্যান্টেরিয়র ইনসুলা বা ধূষর কোষের সংখ্যা বেশি থাকে। মস্তিষ্কে এই ধূষর কোষের মাধ্যমেই অন্যের দুঃখে মানুষ সহানুভূতিশীল হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মস্তিষ্কে এই ধূষর কোষের সংখ্যা কমতে থাকে। মূলত মস্তিষ্কের গঠনই নির্ধারণ করে সেই মানুষটির আবেগ, অনুভূতি কেমন হবে।
























