মাউথওয়াশের ব্যবহার বাড়াতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ নভেম্বর ২০১৭, ০৬:০৬ পিএম


মাউথওয়াশের ব্যবহার বাড়াতে পারে ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এক গবেষণা তথ্য অনুসারে দিনে দুইবার মাউথওয়াশের ব্যবহার ডায়াবেটিসের ঝুঁকি ৫৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। পুয়ের্তো রিকোর স্বাস্থ্য বিজ্ঞানীদের করা গবেষণাটিতে এমন তথ্যই উঠে এসেছে।

তিন বছর ধরে চলা গবেষণাটিতে দেখা গিয়েছে, দিনে দুইবার মাউথওয়াশ ব্যবহার করার ফলে মুখের ভেতর থাকা নাইট্রিক অক্সাইড ধ্বংস হয়ে যায়, যার ফলে ডায়াবেটিসের হার ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

মূলত মাউথওয়াশ ব্যবহারের ফলে ভাল এবং খারাপ দুই ধরনের ব্যাকটেরিয়াই ধ্বংস হয়। নাইট্রিক অক্সাইড ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

ফোর্বস

Ads