রাঙামাটিতে অর্ধবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে
০৫ জুন ২০১৭, ০৪:৪৪ পিএম
রাঙামাটির লংগদুতে হামলার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকে চলছে জেলায় সড়ক ও নৌপথ অবরোধ।
সোমবার অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে ইউপিডিএফ।
এ বিষয়ে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা বলেন, শুক্রবার লংগদু হামলার প্রতিবাদে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়।
পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এর প্রতিবাদে আগামী সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে বলে জানান তিনি।





















