রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ আগস্ট ২০১৭, ০৬:০৪ পিএম


রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিভাগের অফিস সহকারীদের অফিস পরিচালনায় কাজের গতি বাড়ানোর লক্ষ্যে ৫দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (৬আগস্ট) বিকেলে রাঙ্গামাটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটে অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালাটির উদ্ধোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় অতিথি হিসেবে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ ওবায়দুল রহমান সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের মাঠ প্রশিক্ষক লিপি চাকমা ও  ঝর্না চাকমা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ উদ্ধোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, কার্যালয়ে কাজের গতি বাড়ানোর লক্ষ্যে ৫দিনব্যাপী এ প্রশিক্ষন প্রশিক্ষনার্থীদের যথাযথ কাজে আসবে বলে আমার বিশ্বাস। নিজেদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ নিজ কার্যালয়ে সহজভাবে কাজ করারও পরামর্শ দেন তিনি প্রশিক্ষনার্থীদের। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ার যে স্বপ্ন ছিল তা পূরনে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃনমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দিতে তিনি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। এর ফলে মার্তৃ ও শিশু মৃত্যু অনেকাংশে কমে এসছে। তিনি বলেন, স্বাস্থ্য সেবার আরো উন্নতি সাধনে সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রশিক্ষনে তিন পার্বত্য জেলা’সহ মোট ৬টি জেলার  প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে।  

 

Ads