২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ আগস্ট ২০১৭, ০৫:০৯ পিএম


২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখার উদ্দ্যেগে সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি সদর উপজেলা শাখার সভাপতি হৃদয় বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য  অমিত চাকমা রাজু।

রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সহ-সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মওলা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ মমতাজ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রিমি চাকমা, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি প্রতিময় চাকমা, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবিত্র চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় বক্তরা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২১ আগস্ট হত্যাকারীদের ফাঁসির দাবী করেন। বক্তরা বলেন, জাতির পিতাকে হত্যা করে দেশকে জঙ্গীরাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। কিন্তু জাতির পিতার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে দেশ থেকে কলংক মুছে দিতে না দিতেই তাকেও হত্যার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। বক্তরা বলেন, বঙ্গবন্ধু নের্তৃত্বে দেশ স্বাধীন হলেও দেশে এখনো স্বাধীনতা বিরোধী রাজাকাররা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে ফাঁসির আওতায় আনতে হবে। বক্তরা বলেন, শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তরা বলেন, ২০১৯সালের নির্বাচনে এ জেলার আসনটি জননেত্রীকে উপহার দিতে আমাদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।

 

Ads