জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও রোগীদের অনুদানের চেক প্রদান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৪ পিএম


জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও রোগীদের অনুদানের চেক প্রদান

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে রাঙ্গামাটির বিভিন্ন সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি সমাজকল্যাণ পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করেন।

এ সময় রাঙ্গামাটি সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার, রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলার প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রে ৫৫হাজার টাকা, শান্তির আলো উন্নয়ণ সংস্থাকে ৩০হাজার টাকা, কাউখালী উপজেলার রাংগীপাড়া সমাজ উন্নয়ন সমিতিকে ৩০হাজার টাকা, শান্তি নিকেতন যুব সংঘকে ৩০হাজার টাকা, বর্মাছড়ি সমাজকল্যান ক্লাবকে ৩০হাজার টাকা, বাঘাইছড়ি উপজেলার বটতলী মোহাম্মদিয়া শিশু সদনকে ৫৫হাজার টাকা এবং কাচালং শিশু সদনকে ৫০হাজার ৮শত টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

অন্যদিকে রাঙ্গামাটি সদর উপজেলার ক্যান্সার রোগী অরবিন্দু বড়–য়া, মিকি চাকমা, রস্যা মালা চাকমা, লংগদু উপজেলার কিডনী রোগী মোছাম্মৎ মাসুমা আক্তার, সদর উপজেলার ফুল মনি চাকমা, কাপ্তাই উপজেলার লিভার সিরোসিস রোগী অংসুইনু মারমা, জুরাছড়ি উপজেলার স্ট্রোকে প্যারালাইজড রোগী চিন্তাদেবী চাকমা, সুরদিনী চাকমা প্রত্যেককে সু-চিকিস্বার্থে ৫০হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

 

Ads