জেনে নিন সুস্বাদু ব্রকলি রান্নার কৌশল
২৯ জুন ২০১৯, ০৯:১৪ পিএম
আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের শেখানোর, যা আপনার আমার সকলের জীবনে প্রতিনিয়ত কাজে লাগে। ঠিক এমনই একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে আমাদের আয়োজন।
ব্রকলি যেভাবেই রান্না করেন না কেন, বাজে গন্ধ থেকেই যায় আর খেতে ভালো লাগে না একটুও? আজকের টিপসে জানিয়ে দিচ্ছি ব্রকলি থেকে বাজে গন্ধ দূর করে সুস্বাদু করে রান্না করার উপায়।
ব্রকলি রান্নার পূর্বে ভাপে সেদ্ধ করে নিন। পানিতে সরাসরি সেদ্ধ করলে ব্রকলির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই আপনার সুবিধাজনক উপায়ে ভাপে সেদ্ধ করে নিন আর ব্রকলি রান্নায় ব্যবহার করুন মাখন বা অলিভ অয়েল। আপনার ব্রকলি রান্না হয়ে উঠবে অপ্রত্যাশিত সুস্বাদু।





















