গণমাধ্যমে তথ্য বিভ্রাট : ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম


গণমাধ্যমে তথ্য বিভ্রাট : ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি

 

শান্তিতে নোবেল জয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি (ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন) মর্যাদা বাতিল সংক্রান্ত যে খবরটি সম্প্রতি দেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে নিশ্চিত হওয়া গেছে। সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তার রাষ্ট্রীয় প্রটোকলও অপরিবর্তিত রয়েছে।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি বা গুজবের বরাতে দাবি করা হয় যে, ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ নিরাপত্তা এবং ভিভিআইপি প্রটোকল সুবিধা প্রত্যাহার করেছে বর্তমান প্রশাসন। 

কিছু গণমাধ্যম এবং স্যোলাল মিডিয়া যাচাই না করে এই অসত্য তথ্য প্রকাশ করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিশেষ করে দেশের একটি ক্রান্তিকালে এ ধরনের সংবেদনশীল তথ্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে।

বিষয়টি নিয়ে সরকারের দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রধান উপদেষ্টার মর্যাদা বা নিরাপত্তা কমানোর প্রশ্নই আসে না। রাষ্ট্রাচার বিধি (ওয়ারেন্ট অব প্রেসিডেন্স) অনুযায়ী প্রধান উপদেষ্টা হিসেবে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা ভোগ করছেন। তার চলাচলের সময় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা প্রটোকল আগের মতোই বিদ্যমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে এমন কোনো ফাইল বা প্রস্তাবের অস্তিত্বই নেই।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, ২৩ এপ্রিলের এই আদেশের মাধ্যমে ড. ইউনূসের ভিভিআইপি পদমর্যাদার সময়কাল কমানো হয়নি। মূলত ১০ ফেব্রুয়ারির আদেশে বর্ণিত ১ বছরের সুবিধাটি শুধুমাত্র ড. ইউনূসের ক্ষেত্রে কার্যকর থাকবে। আর নতুন আদেশে বর্ণিত ৬ মাসের নিরাপত্তার বিষয়টি পরবর্তী সময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হবেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সাবেক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস কেবল বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার রাষ্ট্রীয় মর্যাদা বা নিরাপত্তা নিয়ে এ ধরনের অসত্য খবর প্রচার আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করার শামিল। তাই এ ধরনের সংবেদনশীল সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং অপপ্রচারের এই সময়ে সঠিক তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ শেয়ার না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে। সরকার বিরোধী একটি গোষ্ঠী এই বিষযটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন বিশৃঙ্খলা তৈরীর অপচেষ্টা করা হচ্ছে।

ড. ইউনূস তার দাপ্তরিক সব কাজেই সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই করে যাচ্ছেন। সুতরাং, তার ভিভিআইপি মর্যাদা বাতিলের খবরটি কেবলই একটি ‘ডিজিটাল অপপ্রচার’।
 

Ads