কুলাউড়ায় বিদ্যুতের পিলার বহনকারী গাড়ীর ধাক্কায় ছাত্র নিহত
২০ অক্টোবর ২০১৯, ০২:৩৬ পিএম
মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতের পিলার বহনকারী গাড়ির ধাক্কায় জয় অলমিক (৮) এক শিশু নিহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালুটি চা-বাগানের মাদ্রাজি লাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কারিতাস স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।
জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো শিশু জয়। এসময় হঠাৎ করে একটি বিদ্যুতের পিলার বহনকারী গাড়ী এসে তাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই দিদার উল্লাহ্ বলেন, বিদ্যুতের পিলার বহনকারী গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু হয়।
বিদ্যুতের পিলার বহনকারী গাড়ী ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।






















