ভোলায় সংঘর্ষে মুসলিম হত্যার প্রতিবাদে কুলাউড়ায় বিক্ষোভ
২২ অক্টোবর ২০১৯, ০৪:২৩ পিএম
ভোলার বুরহানুদ্দীন উপজেলায় হিন্দু যুবক কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামকে কটাক্ষ করার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে নবীপ্রেমিকদের উপর পুলিশী হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে কুলাউড়ায় পৌর আল ইসলাহ'র বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বাদ মাগরিব কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন চৌমুহনীতে পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী পথ সভায় কাজী মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলাউড়া আল ইসলাহ এর সহ সভাপতি মাওলানা আয়ুব আনসারী, কুলাউড়া পৌর আল ইসলার সাধারণ সম্পাদক জায়েদ বখস টিপু, কাজী মাওলানা জাকির হোসেন, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু সহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মুসলিম লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়ে বলেন, ভোলায় হিন্দু যুবকের ইসলাম অবমাননার ঘটনায় উলামায়ে কেরাম ও প্রশাসনের সমন্বয়ে নিবিড় তদন্ত করে রহস্য উদঘাটন করতে হবে। পাশাপাশি এসব অপতৎপরতা ও ইন্ধনের সাথে জড়িতদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে।
















