কুলাউড়ায় এমপিওভুক্ত হলো ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ অক্টোবর ২০১৯, ০৩:২৭ পিএম


কুলাউড়ায় এমপিওভুক্ত হলো ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান

 সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।

এর মধ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এমপিও ভুক্ত হয়েছে ৯টি বিদ্যালয় ও  ৫টি মাদ্রাসা। এগুলো হলো বরমচাল হযরত খন্দকার রহঃ দাখিল মাদ্রাসা,ভাটেরা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা,রবিরবাজার দারুসসুন্নাহ আলীম মাদ্রাসা, ভূকশিমইল দারুল উলুম আলীম মাদ্রাসা,মনসুর মোহাম্মদীয় সিনিয়র ফাযিল মাদ্রাসা,শাহজালাল উচ্চ বিদ্যালয়,সিংগুর উচ্চ বিদ্যালয়,লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয়,সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়,ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়, লংলা উচ্চ বিদ্যালয়, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়,লংলা পাল্লাকান্দি উচ্চ বিদ্যালয়, ভূকশিমইল স্কুল এন্ড কলেজ।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এমপিও ভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী নওফেল, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

 

 

Ads