কুলাউড়ার ফুটফুটে শিশু অমি বাঁচতে চায়
২৪ অক্টোবর ২০১৯, ০৪:৩৯ পিএম
মাত্র চার বছর বয়সের ফুটফুটে শিশু পাপিয়া আক্তার অমি। বাবা মায়ের একমাত্র সন্তান। এই সময়ে সে মিষ্টি মিষ্টি কথা বলে হেটে চলে বেড়ানোর কথা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এ বয়সের অন্য শিশুরা যখন হেসেখেলে বেড়াচ্ছে, অমি তখন নিরব, নিশ্চুপ বিছানায় কাতরাচ্ছে। তাকে এ বয়সেই লড়তে হচ্ছে অনাকাঙ্খিত মরণ ব্যাধি রোগের সঙ্গে! দরিদ্র বাবা মায়ের সামর্থ না থাকায় সুচিকিৎসার অভাবে নানা রোগে আক্রান্ত অমি এখন ধীরে ধীরে মৃত্যুর দিকে দাবিত হচ্ছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের হোটেল শ্রমিক শামীম আহমেদ ও গৃহিনী জাহানারা বেগমের একমাত্র মেয়ে পাপিয়া আক্তার অমি বাঁচতে চায়।
অমির জন্মের তিনদিন পর তাঁর হার্টের ছিদ্র ধরা পড়ে। শুরু থেকে সঠিক চিকিৎসা না হওয়ায়, এখন তাঁর বাল্ব ও কিডনী সমস্যায় ভূগছে দীর্ঘ দিন থেকে। এতো সমস্যা নিয়ে অর্থের অভাবে চিকিৎসা না করানোয় এখন সে ধীরে ধীরে মৃত্যুর দিকে দাবিত হচ্ছে।
তাই শামীম আহমেদ সমাজের সবার কাছে মেয়ের জীবন ভিক্ষা চেয়ে সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
এ অবস্থায় এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় সাড়ে ৩ লক্ষ টাকান তহবিল সংগ্রহ করে বাংলাদেশ ও ভারতে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ভারতের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, তাঁর কয়েকটা অপারেশন লাগবে। যার জন্য ব্যয় হবে আরো ১২ লক্ষ টাকার।
অমির চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অমির চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারবেন নিম্নের ঠিকানায়।
ব্যাংক একাউন্ট: পাপিয়া আক্তার অমি, একাউন্ট নং ২৩৫৯, রুপালী ব্যাংক লিমিটেড, কুলাউড়া শাখা। বিকাশ নং ০১৭৭৭৩০১৫৫০ অথবা যোগাযোগ করতে পারেন শেখ লুৎফুর রহমান, ক্যাশিয়ার, তহবিল সংগ্রহ কমিটি, মোবাইল : ০১৭১১৪৬৫৫৪১।






















